তীব্র প্রতিবাদ
“তীব্র প্রতিবাদ”
জরুরি অবস্হা চলছে, ১৯৭৬, প্রচণ্ড শীত
বাঁদুরে টুপি, মাফলার, ডবল সোয়েটারে ঢেকে
রিকশায় বসে, মুঙ্গের শহরের রাস্তায়, কাজে যাচ্ছি--
দেখি, কোতোয়ালির সামনের কালো কাঠের বরগায়
উল্টো টাঙানো ঝুলছে পায়ে দড়ি বাঁধা
এগারোটা উলঙ্গ পুরুষ, বুড়ো প্রৌঢ় তামাটে যুবক
রিকশাঅলার মতে ‘এরা এই জেলার বাহুবলি’
সবাই ঝিমিয়ে সিঁটিয়ে আছে হাড্ডিকাঁপানো ঠাণ্ডায় ;
এক প্রৌঢ়ের লিঙ্গ কিন্তু খাড়া, ঠিক যেন বেয়নেট–
রিকশাঅলার মতে, ‘ওরটা জরুরি অবস্হার খিলাফে
তীব্র প্রতিবাদ’
Comments
Post a Comment